1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটে পেয়ারার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৪৩ জন পড়েছেন

নাঙ্গলকোট প্রতিনিধি : পেয়ারা ও ১০ টাকার লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হারুনুর রশিদ (৩৫) নামের অটোরিকশা চালকের বিরুদ্ধে। গত রোববার রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির আটিয়াবাড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হারুনুর রশিদ ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক। শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

এলাকাবাসী জানান, রোববার রাতে হতদরিদ্র পরিবারটির সদস্যদের অনুপস্থিতিতে অটোচালক হারুন শিশুটিকে পেয়ারা ও ১০ টাকার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে নাথেরপেটুয়া পরে লাকসামের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত হারুনুর রশিদ পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির চাচা আমাকে অবহিত করেছেন। এটি একটি বর্বর ঘটনা। শিশুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারকে ডাক্তারি সনদ নিয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করতে বলেছি।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো ভিকটিমের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তারপরও পুলিশ পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম