1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শুটিংয়ে ফিরছে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’

  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের নতুন চলচ্চিত্র ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’। সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনি ঠান্ডা-জ্বরে আক্রান্ত হলে ২ সেপ্টেম্বর করোনা আতঙ্কে শুটিং বন্ধ করা হয়েছিল। গতকাল করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় আজ শনিবার থেকে আবারও শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

গতকাল দুপুরে সংবাদমাধ্যমকে সেলিম খান বলেন, ‘একটি ছবির ইউনিটে শতাধিক মানুষ কাজ করেন। এদের কেউ করোনায় আক্রান্ত হলে অন্যদেরও আশঙ্কা থাকে। যে কারণে শুটিং বন্ধ করেছিলাম। আলহামদুলিল্লাহ। শামীম আহমেদ রনির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যে কারণে আবার শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’

স্টোরি স্পেলস প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’। সেলিম খানের মেয়ে পিংকি খান সিনেমাটি প্রযোজনা করছেন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান ও দীঘি।

শামীম আহমেদ রনি পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হচ্ছে ‘রানা পাগল : দ্য মেন্টাল’। এটি মুক্তি পায় ২০১৬ সালে। এ ছাড়া রনি পরিচালিত সিনেমাগুলোর অন্যতম ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’, ‘রংবাজ’ ও ‘শাহেনশাহ’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম