1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪০৮ জন পড়েছেন
চৌদ্দগ্রাম প্রতিনিধি :
“সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালী জাগো” এ স্লোগানকে সামনে রেখে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লা মুরাদনগরের কোরবানপুর সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবু প্রমোদ চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, মাস্টার রূপম সেনগুপ্ত।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র সাহা, বিমল সরকার, শংকর মজুমদার, সজল কুমার দে, বলরাম কর্মকার, মাস্টার পার্থ পাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম