1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভিক্ষার নামে তরুণীদের যৌন হয়রানি, গ্রেপ্তার ১

  • প্রকাশকালঃ সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩০৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : যৌন হয়রানির ক্ষেত্র বিভিন্ন প্রক্রিয়ায় এতদিন হয়ে আসলেও এবার নতুন মাত্রা যোগ হয়েছে এক্ষেত্রে। আশ্চর্যজনক হলেও সত্যি, ভিক্ষাবৃত্তির আড়ালে নারীদের কৌশলে যৌন হয়রানি করার অভিযোগে এক বৃদ্ধ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রাজশাহী মহানগরীতে।

সোমবার ভোর ৪টার দিকে মহানগরীর শাহমখদুম কলেজের পিছনে পাচানি মাঠ নামে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রতিনিয়ত ভিক্ষাবৃত্তির নামে মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় ৫০ ঊর্ধ্ব ওই বৃদ্ধ মেয়েদের কৌশলে যৌন হয়রানি করেন। রাস্তাঘাট ও বাজারে ওই বৃদ্ধ কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সকল বয়সী নারীদের যৌন হয়রানি করার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। ইতোমধ্যে এই অনৈতিক কাজটির ভিডিও ভাইরাল হয় ফেসবুকসহ অন্যান্য গণমাধ্যমে। এতে শুরু হয় সমালোচনা ঝড়।

রোববার অভিনব কায়দায় বৃদ্ধের ভিক্ষাবৃত্তির আড়ালে যৌন হয়রানির বিষয়টি সাইফুল ইসলাম দুলাল নামে এক যুবকের দৃষ্টিগোচর হয়। পরে তিনি গোপনে প্রায় ৮ মিনিটের একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে দেন। পরে সন্ধ্যার দিকে ওই পোস্ট দিলে মুহূর্তের মধ্যে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়। এ ঘটনায় ওই লোকটির আইনের আওতায় এনে গ্রেপ্তার ও শাস্তির দাবি করে অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছেন।

বোয়লিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিডিওটি দেখার পরপরই ওই বৃদ্ধকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার। তারপর থেকেই তার খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তার করি। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম