1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় করোনায় আক্রান্ত মুক্তিযোদ্ধার মৃত্যু

  • প্রকাশকালঃ বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬৫৪ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান খান মুনাফ চান্দিনা উপজেলার ভোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। তার এক ছেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত।

চান্দিনায় এ নিয়ে করোনায় মোট পাঁচজনের মৃত্যু হলো।

মঙ্গলবার চান্দিনা উপজেলার ভোমরকান্দি খান বাড়িতে দূরত্ব বজায় রেখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও চান্দিনা থানা পুলিশসহ এলাকাবাসী জানাজায় অংশ নেন।

এর আগে সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে চান্দিনা উপজেলা সদরের পৌর এলাকার মহারং নিজ বাস ভবনে তিনি মারা যান। এর আগে, ২৪ মে আইইডিসিআর থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিনই নিহতের পরিবারের আরও পাঁচ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান ও করোনা ফোকাল মেডিকেল অফিসার ডা. শিমুল রঞ্জন দে রাতেই তার চান্দিনার বাস ভবনে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, নিহত বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান খানকে চান্দিনা থানা পুলিশ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। পরে তাক পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ও মরহুমের ছেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খানসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম