1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজানের উদ্ভব ও উদ্দেশ্য

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৩ জন পড়েছেন

পবিত্র কোরআনের সুরা মায়িদার ৫৮ আয়াতে বলা হয়েছে, ‘আর তোমরা যখন নামাজের জন্য ডাকো, তখন তারা তাকে হাসি-তামাশা ও খেলার জিনিস বলে নেয়।’

প্রার্থনার জন্য আহ্বান করতে খ্রিষ্টানরা ঘণ্টা বা কাঠের বাজনা ব্যবহার করত। ইহুদিরা শিঙা ফুঁকত। হজরত মুহাম্মদ (সা.) মদিনায় আজানের প্রবর্তন করেন। প্রথম মুয়াজ্জিন ছিলেন বিলাল ইবনে রাবাহ (রা.)।

পবিত্র কোরআনের সুরা জুমার ৯ আয়াতে বলা হয়েছে, ‘হে বিশ্বাসীগণ! জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ করবে। এই তোমাদের জন্য ভালো, যদি তোমরা বোঝ।’

ইসলাম ধর্মে প্রতিদিন পাঁচবার নামাজের জন্য আহ্বান করা হয়। আজান সাধারণত নামাজের আগে দেওয়া হয় মসজিদের ছাদ, দরজা বা বিশেষভাবে নির্মিত সুউচ্চ মিনার থেকে। আজকাল মাইক্রোফোন ব্যবহার করে মুয়াজ্জিন মসজিদের ভেতর থেকে আজান দেন। লাউড স্পিকার ছাদে বা মিনারে স্থাপিত থাকে।

আজানে ‘আল্লাহু আকবার’ চারবার, ‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ’ দুবার, ‘আশহাদু আন্না মোহাম্মাদার রাসুলুল্লাহ’ দুবার, ‘হাইয়া আলাস্ সালাহ’ দুবার, ‘হাইয়া আলাল ফালাহ’ দুবার, পুনরায় ‘আল্লাহু আকবার’ দুবার ও পরিশেষে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার উচ্চারিত হয়।

ফজরের নামাজের আজানে ‘হাইয়া আলাল ফালাহ’র পর ‘আস্ সালাতু খাইরুম মিনান নাউম’ দুবার বলা হয়। আবার ঠিক ফরজ নামাজের আগে ইমামের পেছনে দাঁড়ানো মুয়াজ্জিন পুনরায় আজান দেন, যাকে আকামত বলা হয়। আকামতে ‘হাইয়া আলাল ফালাহ’র পর ‘কাদকামাতিস সালাহ’ বলা হয় দুবার।

আজান শুনলে শ্রোতা আজানের শব্দ মনে মনে বলবেন। ‘হাইয়া আলাস্ সালাহ’ ও ‘হাইয়া আলাল ফালাহ’র পরিবর্তে ‘লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ’ বলবেন।

 ‘আজান’, যার যা ধর্ম, মুহাম্মদ হাবিবুর রহমান, প্রথমা প্রকাশন, ২০১৪

সূত্র : দৈনিক প্রথম আলো। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম