1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে আল খায়ের ফাউন্ডেশনের কুরবানির গোশত বিতরণ

  • প্রকাশকালঃ রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১২৩৮ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম :

কুমিল্লার চৌদ্দগ্রামে আল খায়ের (ইউকে) ফাউন্ডেশনের উদ্যোগে ৮২৭ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ঈদুল আযহা উপলক্ষে দশটি গরু জবাই দিয়ে কুরবানির আমেজে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় মানুষদের মাঝে বন্টন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশের পরিচালক তারেক মাহমুদ সজিব, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিঃ সহ-সভাপতি এমদাদ উল্লাহ, সহ-সভাপতি জহিরুল হাসান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, আবু বকর সুজন প্রমুখ।

আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব বলেন, ঈদের দিন থেকে আমাদের সারাদেশে অসহায় মানুষদের মাঝে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে চৌদ্দগ্রামে ১০টি গরু জবাই দেয়া হয়েছে।

উপজেলা কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, কুরবানি দিতে পারা আর না পারা মানুষদের বিভেদ কমিয়ে আনার লক্ষ্যে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৮২৭ পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করা হয়েছে। এ জন্য আল-খায়ের ফাউন্ডেশনকে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম