আবদুর রউফ, চৌদ্দগ্রাম:
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবুল হাসনাত আবদুল হালিম। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী। এদিকে বিক্ষোভ মিছিলে জনতার স্রোত লক্ষ্য করা গেছে।
Leave a Reply