1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে আমন মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশকালঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২২৯ জন পড়েছেন
ছবি: নকশী বার্তা। 
আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারিভাবে ২০২৫-২৬ আমন মৌসুমের ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাছিনা মমতাজ, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কৃষক মোঃ ওমর ফারুক, আবু বক্কর, হায়াত আলী, কাজী আখতার হোসেন, দিদারুল আলম প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, সরকার চলতি বছর আমন ধান প্রতি কেজি ৩৪ টাকা, সিদ্ধা চাউল ৫০ টাকা, আতপ চাউল ৪৯ টাকা কেজি দরে সংগ্রহ করবে। চলতি মৌসুমে চৌদ্দগ্রাম উপজেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫৩ মেট্রিক টন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, কোনো প্রকার প্রায়োরিটি ছাড়াই সরকার নির্ধারিত মূল্যে ১৫৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এই লক্ষ্যমাত্রা যদি দ্রুতই পূরণ হয়, তাহলে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে সংগ্রহের ক্ষেত্রে আরো বরাদ্ধ দিবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম