1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডাঃ শফিকের আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮৮ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’ এর প্রচারের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারী শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। এ উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান। আটগ্রামস্থ ডলি রিসোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সাকী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নুর ইসলাম মোল্লা। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম