1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এই চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের জায়গা হবে না : কামরুল হুদা

  • প্রকাশকালঃ রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ জন পড়েছেন

আবদুর রউফ চৌদ্দগ্রাম: 

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা বলেন – এখানে একজন প্রার্থী তার নিজের প্রতি কোন আস্থা নাই, একজন হাইব্রিড নেতা যিনি জিয়াউর রহমানের নামে পরিচিত ওলি সাহেবকে নিয়ে প্রচারনা করছেন। ওলি সাহেব নিজেই বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এখন আজগুবি কারবার সাদা টুপি সাদা দাড়ি সকল কিছু সাদা তিনি নাকি বলেন স্বাধীনতার ঘোষক নাকি কর্নেল অলি। ওলি সাহেব তার এক লেখনীতে বলেছেন কালুরঘাট ব্রিজের সামনে একটি বাংকারের সামনে জিয়াউর রহমান বসে আছেন। ওই সময় অলি সাহেব ভয় পেয়েছিলেন বললেন আমাদের চারদিক থেকে পাঞ্জাবীরা ঘেরাও করে ফেলেছে। ওই সময় কর্নেল অলি ভয় পেয়েছেন কিন্তু জিয়াউর রহমান ভয় পান নাই।

তিনি আরও বলেন-আমাদের নেতা কর্মীদের একটি দল ভয় দেখাচ্ছেন। মনে রাখবেন ভয় দেখিয়ে লাভ নেই, এ চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের জায়গা হবে না। এখানে যিনি প্রার্থী হয়েছেন তার বাড়ি চৌদ্দগ্রামে না পার্শ্ববর্তী উপজেলা ফেনীতে। আপনারা বিএস খতিয়ান দেখলে বুঝবেন তার বাড়ি পড়ছে ফেনীতে। ২০০১ সালে আমরা ভুল করেছি আর ভুল করতে চাই না। চৌদ্দগ্রাম বাসি আজ ঐক্যবদ্ধ, এখানে দল নাই মত নাই আমরা সবাই ঐক্যবদ্ধ, ধানের শীষ হচ্ছে সর্বদলীয় প্রার্থী ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী নাছিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী ইসতেহার সুন্দর একটি ঘোষণা দিয়েছেন আমাদের মা বোনদের কে ফ্যামিলী কার্ড আর কৃষকদের জন্য কৃষক কার্ড। এফ্যামেলী কার্ডের মাধ্যমে মা বোন কৃষকরা অনেক সুবিধা পাবেন। আমাদের এই উদ্যোগকে একটি দলের আমির বলেছেন আমরা যদি এসব নিয়ে সামনের দিকে যাই তাহলে উনারা আমাদেরকে লাল কাড দেখাবেন। তারা আমাদের কোন কাজ করতে দিবে না। তাহলে তারা কিভাবে স্লোগান দেয় আমরা এক সাথে গরবো দেশ। তাদের সকল কথা মিথ্যা।

রবিবার (৮ জানুয়ারি) বিকেলে উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মিয়াবাজার এলএন উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা বিএনপির সহ সভাপতি সলিমুল্লা টিপু, উপজেল কৃষকদলের সভাপতি শাহ আলম, জাতীয় পার্টির নেতা হাজী আলী আশ্বব, জেলা যুবদল নেতা হামিদ উদ্দিন সুমন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আনেয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির এমপি প্রার্থী ডাঃ মাইন উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা খোরশেদ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা বিল্লাল হোসেন প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম