1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জমে উঠেছে ঈদ বাজার : নারী ক্রেতায় ভরপুর বিপনী বিতান-ফুটপাত

  • প্রকাশকালঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২২ জন পড়েছেন

ছবি : লাকসাম বাজারের হাজী মোকছোদ আলী টাওয়ারে ক্রেতাদের সমাগম।

মোজাম্মেল হক আলম, লাকসাম :
পবিত্র মাহে রমজানের বিদায়ের পথে জমজমাট হয়ে উঠেছে কুমিল্লার লাকসামের ঈদ বাজার। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের প্রধান বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এবার নারী ক্রেতায় ভরপুর হয়ে উঠেছে ফুটপাত থেকে শুরু করে বিপণিবিতানগুলো। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের ঈদ বাজারে প্রায় অর্ধশত কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য নিয়ে তারা বেচা-বিক্রি করছেন। ফেসবুক পেজ এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মেও ঈদের কেনাকাটা জমজমাট হয়ে উঠেছে। ওইসব প্লাটফর্মে পোশাক, জুতা ও গহনার অর্ডার দিচ্ছেন ঘরে বসে। এতে স্থানীয় ঈদ বাজাররে সামান্য প্রভাব পড়ছে। না হয় এ ঈদ বাজারে পোশাক বিক্রি প্রায় শত কোটি টাকা ছড়িয়ে যেত।
অপরেদিকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ও উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে আলোকসজ্জায় শহরের বড় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। মরিচা বাতির রঙিন ঝলকানিতে পুরো বাজার এলাকা এখন আলোকোজ্জ্বল। ব্যবসায়ীরা বলছেন, দৃষ্টিনন্দন সাজসজ্জার কারণে ক্রেতারা কেনাকাটায় বাড়তি আনন্দ পাচ্ছেন, যা বিক্রিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
এবার বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো দেশীয় পোশাকের আধিপত্য। অন্যান্য বছর ভারতীয় সিরিয়াল ও নায়িকাদের নামে বিভিন্ন পোশাক জনপ্রিয় হলেও এবার বাজারে সেগুলোর তেমন উপস্থিতি নেই। ফলে ভিনদেশীয় পোশাষাকের পাশাপাশি দেশীয় ডিজাইনের পোশাকের বিক্রি বেড়েছে কয়েকগুণ।


সরেজমিনে ঘুরে দেখা গেছে, লাকসাম পৌর শহরের হাজী মোকছোদ আলী টাওয়ার, আলহাজ¦ চাঁন মিয়া টাওয়ার, পাইওয়ানিয়ার সুপার মার্কেট, বিএস টাওয়ার, ভূঁইয়া টাওয়ার, রেডিমেট সেন্টার, স্টাইল, এবি টাওয়ারসহ অন্যান্য শপিং সেন্টারে সকাল থেকে রাত অব্দি পছন্দের পোষাক ও ঈদ অনুষঙ্গ খুঁজে বেড়াচ্ছে ক্রেতারা। ফলে তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। এসব মার্কেটে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যা অনেক বেশি। তারা পছন্দের পোশাক কিনতে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে।


হাজী মোকছেদ আলী টাওয়ারের রাজকুমারী শাড়ি মহলের সত্বাধিকারী মোঃ শাহজাহান শেখ দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারী ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিবারের মতো এবারেও ভিন্ন ভিন্ন ডিজাইনের থ্রী-পিছ, শাড়ি ও কাটা কাপড়ের সমাহার রেখেছি। আমরা প্রতিবছর কাপড়ের মান ঠিক রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক বিক্রি করে থাকি। নিত্য নতুন ডিজাইন এবং মানসম্মত কাপড় হওয়ায় আমাদের বেচা-বিক্রও আলহামদুল্লিাহ ভালো হয়।
এদিকে গরমকে সামনে রেখে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে থ্রি-পিস, আছে সারারা, গারারা, নায়রা ও গাউন, থ্রি-পিস, লেডিজ টপস, বিভিন্ন ডিজাইনের কুর্তি-প্যান্টসহ বাজেটের মধ্যে পোশাক। পোশাকের দাম ধরা হয়েছে ১৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। তবে ২-৪ হাজার টাকার মধ্যেও ভালো মানের পোশাক পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে।
অন্যদিকে প্রসাধনী আইটেমের দোকানে ঈদকে কেন্দ্র করে ইফতারের পর থেকেই বাড়ছে ক্রেতার সমাগম। এখানকার শপ গুলোতে প্রসাধনীর মধ্যে বিশেষ করে বাহারি ডিজাইনের চুড়ি থেকে শুরু করে জুয়েলারি আইটেম বিক্রি বেড়েছে অনেক গুণ।
তরুণ যুবকদের পছন্দেরে তালিকায় পাঞ্জাবি, জিন্স, জগার্স প্যান্ট, শার্ট ও গেঞ্জির চাহিদা বেশি। তরুণীদের পোশাক দেড় হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ছোটদের পোশাকেও রয়েছে ভিন্নতা। মেয়ে শিশুদের পছন্দের তালিকায় রয়েছে লং ফ্রক ও পার্টি ফ্রক। এ ছাড়া মার্কেটগুলোতে লেহেঙ্গা ও লং কামিজেরও চাহিদাও রয়েছে। ছেলে শিশুদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি টি-শার্ট ও বেবি স্যুট। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের প্যান্ট। নারীদের জন্য লেডিজ টপস, পায়জামাও বিক্রি হচ্ছে। ঈদকে কেন্দ্র করে প্রতি দোকানে দৈনিক গড়ে বিক্রি হচ্ছে প্রায় ৭০ থেকে দেড় লাখ পর্যন্ত। সামনে আরও বাড়বে বলে বিক্রেতারা আশা প্রকাশ করেন।


নাঙ্গলকোট থেকে ঈদের কেনাকাটা করতে আসা এক দম্পতির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। এই দম্পতি জানান, সন্তানদের জন্য পোশাক কিনতে এসে দেখছেন ২ হাজার টাকার নিচে ভালো মানের পোশাক পাওয়া কঠিন। পরিবারের কর্তা জানান, পরিবারকে খুশি করতে চাই, কিন্তু গত বছরের তুলনায় পোশাকের দাম ৩০০-৫০০ টাকা বেশি হওয়ায় বাজেটের সঙ্গে তাল মিলানো কঠিন হয়ে যাচ্ছে। তবে কিছু ক্রেতা দাম বাড়লেও মানের কারণে সন্তুষ্ট।
রিকশাচালক শাহ আলম জানান, পরিবারের জন্য পোশাক কিনতে এসেছি, কিন্তু বড় মার্কেটে দাম বেশি হওয়ায় ফুটপাত থেকেই কেনাকাটা করার চেষ্টা করছেন।
লাকসাম হকার্স মার্কেটের বিক্রেতা সাইমুন জানান, শুধু স্বল্প আয়ের মানুষ না মধ্যবিত্তরাও আমাদের কাছ থেকে পছন্দের কাপড় কিনছেন। বিক্রিও বেড়েছে। তবে এবার ভিড় আগের তুলনায় বেশি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম