ছবি : এ কে এম মোস্তাফিজুর রহমান।

মোঃ হুমায়ুন কবির মানিক:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও (মৃধা বাড়ি) গ্রামের কৃতী সন্তান এ কে এম মোস্তাফিজুর রহমান রাজধানী ঢাকার স্বনামধন্য পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সফলভাবে এমবিবিএস (MBBS) ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পোমগাঁও গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব এ কে এম আতিকুর রহমান (লিটন)-এর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র মোস্তাফিজুর রহমানের এই ধারাবাহিক সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং সমগ্র এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।
চিকিৎসা সেবার মতো মহান ও মানবকল্যাণমুখী পেশায় আত্মনিয়োগের এই মাহেন্দ্রক্ষণে এলাকাবাসী প্রত্যাশা ব্যক্ত করেন যে, শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করে ডা. মোস্তাফিজুর রহমান সবসময় মনোহরগঞ্জের সাধারণ ও অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং তাঁর সেবামূলক কর্মের মাধ্যমে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ সাধিত হবে।
নিজের অনুভূতি প্রকাশ করে এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, তিনি যেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক চিকিৎসক হিসেবে আজীবন দেশ ও মানুষের সেবা করে যেতে পারেন—এজন্য তিনি সকলের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

Leave a Reply