1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাকিব কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ৬ জন নজরদারিতে

  • প্রকাশকালঃ শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৪১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যেই সন্দেহভাজন ৬ জনের ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।

শনিবার এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

তিনি বলেন, যেহেতু কুরুচিপূর্ণ মন্তব্যগুলো ফেসবুকের আইডি দিয়ে করা, তাই আইডিগুলোর পেছনে কারা রয়েছেন, তাদের আমরা ধরতে চাচ্ছি। সে কারণে আইডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা বলেন, আইডিগুলো ফেক হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। সবদিকই আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা পদক্ষেপ নিচ্ছি।

প্রসঙ্গত, সম্প্রতি সূর্যমুখী খেতের মাঝ দিয়ে চলে যাওয়া মেঠোপথে হাস্যোজ্জ্বল সাকিবের বড় মেয়ে আলাইনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্রিকেটার সাকিবের পেজে পোস্ট করা ওই ছবি ঘিরে কয়েকজন চরম আপত্তিকর মন্তব্য করেন। পরে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পেজ থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়।

ওই মন্তব্যগুলো নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় চলছে। ছবিটির কমেন্টে করা সেসব মন্তব্যগুলো সামনে এনে মন্তব্যকারীদের ধিক্কার জানিয়ে পোস্ট দিচ্ছেন কেউ কেউ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম