শাহরিয়ার ইমন জয়, চৌদ্দগ্রাম :
চৌদ্দগ্রামের জননন্দিত নেতা সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সুস্বাস্থ্য কামনায় এম এ ওয়াদুদের উদ্যোগে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে কুমিল্লা-১১ আসনের সাংসদ মুজিবুল হক এমপি’র সুস্বাস্থ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিশ্বব্যাপী করোনা মহামারীর হাত থেকে মুক্তি,সর্বোপরি দেশ ও জনগনের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়াতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৬.৯.২০ তারিখ বুধবার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এম এ ওয়াদুদ উক্ত কমিটির সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন।আসন্ন ১ নং কাশিনগর ইউপি নির্বাচনে এম এ ওয়াদুদ চেয়ারম্যান পদপার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
Leave a Reply