1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এলজিআরডি মন্ত্রীর পিতার কবর জিয়ারতের মাধ্যমে লাকসাম উপজেলা ছাত্রলীগের কার্যক্রম শুরু  

  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৩৮ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

লাকসাম উপজেলার নব-গঠিত ছাত্রলীগের নেতৃবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
সোমবার বিকেলে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির মনোহরগঞ্জ উপজেলার নিজ গ্রামের বাড়িতে লাকসাম উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদের নেতৃত্বে মন্ত্রীর বাবা-মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন।
গত (২৯সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তারা তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করেন।

এসময় মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব সহ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম