চৌদ্দগ্রামে প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রাম যুব সমাজের উদ্যোগে সকল বীর শহীদদের মাগফিরাত কামনায় গত বুধবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু বকরের সভাপতিত্বে ও ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম কবির মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মোঃ ফয়সল বিন কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ,সিনিয়র সহ সভাপতি মোঃ বেলাল হোসেন মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুজ্জামান, উপজেলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আলম, ছাত্রলীগ নেতা আবু আহমেদ ভূইয়া সোহাগ,ইয়াছিন, সৈকত ও আতিকুল ইসলাম সহ আরো অনেকে।
Leave a Reply