1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচিত হলে স্বল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো : মুজিবুল হক

  • প্রকাশকালঃ শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৩১৮ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

প্রধান অতিথি বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব বলেন, ‘আমি চৌদ্দগ্রামের মানুষের ভোটে চারবার এমপি নির্বাচিত হয়েছি। দুইবার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ সাহেব, একবার ডা. তাহের সাহেব আমার কাছে ফেল করেছেন। কাজী জাফর সাহেব ও ডা. তাহের সাহেব তাঁদের দলের বড় নেতা। কিন্তু, এখন যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারা কি তাঁদের চেয়েও বড় নেতা হয়ে গেছেন? সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো দলের সাথে বেঈমানী করতে পারেনা। যারা বেঈমানী-বিশ্বাসঘাতকতা করে নৌকার বিরুদ্ধে গিয়েছে তারা মুনাফিক, তাদের প্রত্যাখ্যান করুন। ৭ তারিখের নির্বাচনে নৌকার বাক্সে ভোট দিয়ে তাদের এ মুনাফেকীর জবাব দেবেন। যারা আমার প্রিয় মাতৃভূমি এ চৌদ্দগ্রাম  থেকে আমাকে বের করার ঘোষনা দিয়েছে, তাদের বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম।’

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামের উনয়নে আমি কাজ করছি, নির্বাচনে আমাকে জয়লাভ করানোর পর আর যে যে কাজগুলো বাকী আছে তার তালিকা করে আমাকে দিবেন। আমি স্বল্প সময়ের মধ্যে সেসব কাজ করে দেব ইনশাআল্লাহ। এছাড়াও চৌদ্দগ্রামের আরো নতুন নতুন উন্নয়ন  করে আপনাদের জন্য চমক সৃষ্টি করার পরিকল্পনা আমার আছে।’ এ সময় তিনি ৭ তারিখ নিজ নিজ কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য দলীয় নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এর সভাপতিত্বে এবং সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লবের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপির শিশু কন্যা জান্নাতুল মাওয়া রিমু, সহধর্মিনী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হনুফা আক্তার রিক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিআইপি, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আরিফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক খোন্দকার, আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আব্দুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, মোশারেফ হোসেন, নায়িমুর রহমান মজুমদার মাছুম, মাহফুজ আলম, হাজী জানে আলম ভূঁইয়া, কাজী ফখরুল আলম ফরহাদ, জাফর ইকবাল,খলিলুর রহমান মজুমদার, মাঈন উদ্দিন ভূঁইয়া, গোলাম মোস্তফা, এ কে খোকন, জাতীয় পার্টির নেতা খোরশেদ আলম, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা শাহেদুল আলম চৌধুরী টিপু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামশেদ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল , উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, চৌদ্দগ্রাম পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, মফিজুর রহমান, কাজী বাবুল প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম